মো.স্বপন মজুমদার:
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা।

দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, মানামা বাংলাদেশ স্কুলের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়, বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।
এর মধ্যে ৩ জন জিপিএ ৫ সহ ৯১.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে।
বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ অনুপস্থিত ২ জন।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, দূতাবাসের পক্ষ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৬০ শিক্ষার্থ অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও।
বিদেশের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কুলের ভাইস প্রিন্সিপাল বলেন, ‘স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল, বাহরাইনে ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনের শিক্ষার্থীরা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com