আজ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর ছাগলনাইয়ায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্যদের ব্রিফিং

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী।

রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী জানান, ভিডিপি সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক ব্রিফিং দেওয়া হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩০ জন ভিডিপি সদস্য-সদস্যা। এরমধ্যে পুরুষ ২০ জন ও মহিলা ১০ জন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মাসুদ পারভেজ ও প্রশিক্ষিকা মাহমুদা আক্তার।


Top