আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. শাহ জালাল

বিশেষ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. শাহ জালাল

৭৪ তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন।দিনটিকে ঘিরে দেশ বিদেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহনের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসী ও দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মো. শাহ জালাল বলেন শুভ জন্মদিন মাদার অব হিউম্যানিটি। বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নীলকণ্ঠ পাখি মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবী। তিমির হননের অভিযাত্রী মাদার অব হিউম্যানিটি।….

 


Top