আজ || বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে আয়োজনে গত শুক্রবার বিকেলে পশ্চিম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অত্র ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল আউয়াল নাঈমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন ইমনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর জাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান,

ফেনী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, থানা উত্তর সভাপতি আবদুল্লাহ আল রায়হান, থানা উত্তরের সাবেক সভাপতি এডভোকেট আবদুল্লাহ আল মনসুর, সাবেক থানা সেক্রেটারি আলী এরশাদ খাঁন, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা নাছির উদ্দীন ও ৫নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও অত্র ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Top