আজ || বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে এ. আর মমতাজ কন্ট্রাক্টটিং কোম্পানির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে এ. আর মমতাজ কন্ট্রাক্টটিং কোম্পানির উদ্যোগে এবং বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টারের সহযোগিতায় দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার দেশটির রাজধানী মানামা এ. আর মমতাজ কন্ট্রাক্টটিং কোম্পানির অফিসে বিকেল ৪ টায় থেকে সন্ধা ৬ পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এখানে ব্লাড প্রেসার পরীক্ষা, ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা, ফ্রি ডাক্তার দেখানো এবং পরামর্শ প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানীরাও উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।

এসময় ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন এ. আর মমতাজ কন্ট্রাক্টটিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান।

স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বলেন, স্কয়ার মেডিকেল সেন্টার এইভাবে আত্নমানবতার সেবায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে সেবা দিতে প্রতিশুতিবদ্ধ।

এসময় চিকিৎসা নিতে আসা সকল প্রবাসীকে প্রতি স্কয়ার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।


Top