আজ || বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় সমবায়’র যৌথ সভা ও ই-প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি:
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্প (সমবায় অংশ) এর গ্রাম উন্নয়নকর্মী ও সদস্যদের সমন্বয়ে দিনব্যাপী যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজন উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমবায় সমিতির প্রেক্ষাপট, উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে পর্যালোচনা প্রকল্প বাস্তবায়নে গ্রামকর্মীর ভূমিকা, সমবায় সমিতির ব্যবস্থাপনা, শেয়ার, সঞ্চয় আদায় কৌশল এবং বিভিন্ন রেজিস্ট্রার পরিচিতি ও হিসাব সংরক্ষণ সমিতির নিরীক্ষা, প্রকল্পের দুইমাস মেয়াদী আইজিএ প্রশিক্ষণ সংক্রান্ত কর্ম পরিচালনা, বাস্তবায়ন ও প্রশিক্ষনার্থী নির্বাচন কৌশল, বিভিন্ন নির্বাচন কৌশল, বিভিন্ন প্রকার আইজিএ প্রশিক্ষণ ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত সার্বিক বিষয় নিয়ে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা।

 

সভার বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা

গরু মোটা তাজাকরণ ও খামার ব্যবস্থাপনা এবং রোগ-বালাই প্রতিরোধ টিকা প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক অন্নপূর্ণা দেবী,আবু নোময়েন উপস্থিত ছিলেন। যৌথ সভা ও ই-প্রশিক্ষণে উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির গ্রামকর্মী ও সদস্যরা অংশ নেন।


Top