আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে প্লাস্টিক রিসাইক্লিং কারখানার শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সিদীপ এর স্বাস্থ্য কর্মসূচির একটি টিম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সোহেল মাহমুদ।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭৮ জন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার
শ্রমিক সেবা নিয়েছে। ফ্রি স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

এসময় সিদীপ’র এইচআরওডি তানভীর হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


Top