আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১ হাজার ৭ শত টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১ হাজার ৭ শত টাকা জরিমানা

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সোনাগাজী বাজারে মাস্ক পরিধান করার জন্য সোনাগাজীর জিরো পয়েন্টে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায়, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মোট ৭ টি মামলায় ৭ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২১ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

এসময় মধুমেলাকে ১০ হাজার টাকা, ভূইয়া সেনেটারিকে ১ হাজার টাকা, হাজির মিষ্টি মেলাকে ৫ হাজার টাকা, ফয়সাল সুপার শপ ৩ হাজার টাকা, মিন্টু লাল ফার্মেসীকে ৫ শত টাকা, এক ফল দোকানদারকে ২ হাজার টাকা, মাস্ক পরিধান না করায় এক পথচারীকে ২ শত টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং প্রায় সকলকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।


Top