আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের ওয়ার্ড জাতীয়পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের ওয়ার্ড জাতীয়পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে উপজেলা জাতীয় পার্টির নির্দেশে ১নং চরমজলিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির মতবিনিময় সভা বৃহস্পতিবার কারামিয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মজলিশপুর ইউনিয়ন জাতীয়পার্টির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক সাংবাদিক এম এ তাহের মামুন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয়পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন যুগ্ম আহবায়ক শাহ আলম।

এসময় জাতীয় পার্টির নেতা হারুন, কারামিয়াহাট সরকার প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী মাষ্টার জসিম উদ্দিন, সেনা সৈনিক আলাউদ্দিন (অবঃ), বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ সহ জাতীয়পার্টির ৪নং ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক সাংবাদিক এমএ তাহের ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের সাংসদ লেঃ জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।


Top