আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে প্রবাসীদের সম্মানে ফেনী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনি:

কাতারে প্রবাসীদের সম্মানে ফেনী সমিতির ইফতার মাহফিল কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে ফেনী প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ফেনী সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে।

সহকর্মী M,H, JONY জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম. শাখাওয়াত খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কিউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির। সহ-সভাপতি আইনুল কবির বাবু ও ওমর শরীফ হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম বাহার, গিয়াস উদ্দিন বাকী, শওকত আলী সোহাগ, সহ-সভাপতি কমাল উদ্দিন, আকাশ, আমির,সজীব,
সহ কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির ও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দ।


দোয়া মাহফিল পরিচালনা করেন দেশ থেকে আগত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

অনুষ্ঠান শেষে সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের স্পনসর ছিল নাজমার হই চই রেষ্টুরেন্ট।


Top