আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা অফির্সাস ক্লাব হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার মোঃ মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও ভয়াবহ জেনোসাইড। একটি জনগোষ্ঠীর স্বাধীনতা ও স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দেয়ার নারকীয় পরিকল্পনা ছিল তাদের। সেজন্য অপারেশন সার্চলাইট নামে ভয়াবহতম এ গণহত্যা চালানো হয়েছিল।

বক্তারা আরও বলেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমরা নিজেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করতে হবে।


Top