আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


পবিএ মাহে রমজান উপলক্ষে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

পবিএ মাহে রমজান উপলক্ষে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৭ মার্চ) শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে ‘ল’ স্টুডেন্টস’ ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ড. এম জামালউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড.মো.মোস্তফা কামাল।

আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম সভাপত্বিতে ও আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুছ, জ্যৈষ্ঠ সিনিয়র সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাত সেজান, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক উম্মে হাবিবা জিতু।

এতে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্টস’ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইসফার উজ জামান ইফাজ, ‘ল ‘মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব,’ল’ ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Top