আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় রেন্ট-এ কার শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলা রেন্ট-এ কার শ্রমিক কল্যাণ সমবায় সমিতি দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) স্থানীয় রূপনগর কাবাব হাউজে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। সভায় উপজেলা রেন্ট-এ কার শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি নূর নবীর সভাপতিত্বে ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ সাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, ফেনী জেলা পরিষদের সদস্য ও দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ,

পৌর প্যানেল মেয়র নূরুল হুদা সেলিম, রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি ও আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল হুদা হুদন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রেন্ট-এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব সওদাগর,

পৌর যুব লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী, জেলা রেন্ট-কার শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি অলি আহমদ, সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাবুল, দাগনভূঞা উপজেলা রেন্ট-এ কার শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত শিপন প্রমুখ। এছাড়াও রেন্ট-এ কার শ্রমিক কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


Top