আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় কালান্তর গোষ্ঠীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কালান্তর গোষ্ঠীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ রবিবার আতার্তুক সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
কালান্তর গোষ্ঠীর উপদেষ্টা নাছির মাহমুদের সভাপতিত্বে ও দপ্তর ও প্রচার সম্পাদক সমীর চন্দ্র দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালান্তর গোষ্ঠীর সহ সভাপতি (গ্রন্থাগার পরিচালক) কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া আজাদ, পৌর কাউন্সিলর ও গোষ্ঠীর সদস্য মোহাম্মদ ফারুক,

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, সহকারী ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক আবদুল কুদ্দুছ, আবদুর রাজ্জাক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সদস্য বাবুল দত্ত ও গোষ্ঠীর সাবেক ফুটবলার হাজী খালেক প্রমুখ। এছাড়াও গোষ্ঠীর অন্যান্য সদস্যরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলায় কালান্ত গোষ্ঠী একাদশ ৫-১ গোলে উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


Top