আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার মোঃ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আরিফ, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মোঃ ফিরোজ উদ্দিন ও ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর।


Top