আজ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা।

উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনসহ ১০ বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ মামলা করেন একই উপজেলার মেহেদীপুর গ্রামের মো. স্বপন নামে এক ব্যক্তি।

মামলার অন্য আসামিরা হলেন- মো. মনসুর ভুঁইয়া, ইউসুফ, শাহীন, ইলিয়াস, মিজানুর রহমান, নাসির, জসীম উদ্দীন, আবুল কালাম ও মিলন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লোহার রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বপনকে হত্যার উদ্দেশ্যে বসতঘরে হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া বাদীর স্ত্রীকে শ্লীলতাহানী ও হত্যার উদ্দেশ্যে গুলি চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা করতে গেলে আসামীরা প্রভাবশালী হওয়ায় থানা মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ভুক্তভোগী স্বপনের।

অভিযুক্ত আকবর হোসেন বলেন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে তার সহযোগী স্বপনকে দিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করে।


Top