আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষর করেছেন।

ঢাকা জেলায় ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ। অর্থনিতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ফরিদপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি.কে.এম এনামুল করিম সিলেটে, একই মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমান হবিগঞ্জে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলম ময়মনসিংহে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান শেরপুরে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া, কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, ঝিনাইদহে দুদকের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, মাগুরায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব অহিদুল ইসলাম, রংপুরে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সাল, গাইবান্ধায় মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ, নওগাঁয়া দুদকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, নাটোরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারকে নিয়োগ দেয়া হয়েছে।

পাবনার ডিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে, বগুড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে কক্সবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানমকে চট্টগ্রাম, খন্দকার ইসতিয়াক আহমেদকে নোয়াখালী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুরের ডিসি নিয়োগ নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া গাজীপুরে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন, কুমিল্লায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আমিরুল কায়সার, মৌলভীবাজারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনকে, খুলনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। গোপালগঞ্জে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।


Top