আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ ও টিন উপহার দিয়েছে দাগনভূঞা আর্মি ক্যাম্প

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে অর্থ, টিন, বস্র ও খাদ্যসামগ্রী
উপহার দিয়েছেন সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্প।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও পৌরসভা এলাকার ১০টি পরিবারকে টিন, নগদ অর্থ, বস্র ও খাদ্যসামগ্রী প্রদান করেন বাংলাদেশের সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন এসএম শাহরিয়ার রহমান।

সেনাবাহিনীর কাছ থেকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে উপকারভোগীরা। বন্যায় অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ  বিতরণসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা ও দাগনভূঞা আর্মি ক্যাম্পের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Top