আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটনের পৃষ্ঠপোষকতায় ও হাজী আবদুর রব রুছিয়া ফাউন্ডেশনের আয়োজনে দুধমুখা ছেরাজল হক আদর্শ দাখিল মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে অত্র মাদ্রাসার হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপার ও ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেতুয়া জামেয়া আবু বক্কর (র:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাছুম বিল্লাহ মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুপ ও সমাজসেবক ইস্কান্দার শাহজাদা বাবু প্রমুখ।

এছাড়াও গণমাধ্যমকর্মী, অত্র মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার ও ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম খলিল।


Top