আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে মহা অষ্টমীর পূজা পালিত

স্টাফ রিপোর্টার:
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মণ্ডপে টি। এসময় ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে নিবেদন করেন ভক্তরা।

এসময় পুরোহিতের চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা।

এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন আর আগামী (১৩ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন তিনি।

দেশটির রাজধানী মানামা (১১অক্টোবর) শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৭বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।

পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ,

সংগঠনের প্রধান উপদেষ্ঠা দুলাল দাস,

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু হিন্দুরত্ন, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব,

রুপম পাল, ছোটন দেবনাথ সহ বাহরাইনে বসবাসরত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

 


Top