আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত

স্টাফ রিপোর্টার:

নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত।

শনিবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে কল্পারম্ভ আর বিহিত পূজায় মণ্ডপে দুর্গাদেবীর অর্চনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দেন তারা। শঙ্খনাদ আর ঢাকের বাদ্যের সঙ্গে চলে অবিরাম মন্ত্রপাঠ। ভক্তরা নিজ, পরিবার সহ গোটা পৃথিবীর শান্তি আর মঙ্গলের জন্য প্রার্থনা জানিয়েছেন দেবী দুর্গার কাছে।

দেশটির রাজধানী মানামা (১২অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৭ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

আয়োজকদের মধ্যে ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু হিন্দুরত্ন, বাংলাদেশ দূতাবাসের হিসাব রক্ষক সঞ্জয় পন্ডিত, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, রুপম পাল, ছোটন দেবনাথ, ঝন্টু শীল, প্রদীপ ভট্রাচার্য্য সহ, বাহরাইনস্থ হিন্দু মহাজোটের সকল শাখা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সকল নেতৃবৃন্দ।


সকাল থেকে রাতভর মণ্ডপে প্রতীমা দর্শনে ভিড় করেন ভক্তরা। সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেবরাজ্যের নানা কাহিনি প্রদর্শন করা হয়।

নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।


Top