আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ৫১তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নিবেদিতা চাকমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে ও দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ,


দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, বাগডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,

দাগনভূঞা একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Top