আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় প্রিন্সিপাল এম.এ হোসেনকে সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার কৃতি সন্তান বৃহত্তর নোয়াখালী উজ্জীবক প্রতিষ্ঠাতা, দি হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর সুশাসনের জন্য নাগরিক সুজন ড. বদিউল আলম মজুমদারের অন্যতম প্রতিনিধি প্রিন্সিপাল এম এ হোসেনকে জাতীয় পর্যায়ে একাধিকবার চিত্রকলায় বিজয়ী শিক্ষার্থীদের স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের পুরাতন থানা রোড এলাকায় উজ্জীবক আর্ট স্কুলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা ও দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার শীলসহ শিক্ষার্থীদের অভিভাবকরা ও অত্র আর্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রিন্সিপাল এম.এ হোসেন।


Top