আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


প্রবেশদ্বারে অপেক্ষমাণ ভারতের পেঁয়াজ বোঝাই ৩০০ ট্রাক

প্রবেশদ্বারে অপেক্ষমাণ ভারতের পেঁয়াজ বোঝাই ৩০০ ট্রাক

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষমাণ রয়েছে পেঁয়াজ বোঝাই ৩০০ ট্রাক।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ আমদানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বাবুল হাসনাত।

চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ আমদানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বাবুল হাসনাত বলেন, দুই-তিন দিন ধরে ট্রাকগুলো আটকে থাকায় পেঁয়াজের কিছু অংশ ভ্যাপসা গরমে পচতে শুরু করেছে। এসব পেঁয়াজ ঢুকতে দেরি হলে বড় অংশ পচে যাবে।

এদিকে সোনা মসজিদ স্থলবন্দরে ঢোকার জন্য পেঁয়াজের এসব ট্রাক মহদিপুর স্থলবন্দরের কাস্টমসের ছাড়পত্রও পেয়েছে বলে জানিয়েছেন পেঁয়াজ আমদানিকারকরা


Top