আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

আবদুল্লাহ আল মামুন:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হারুনুর রশিদ (৪৭), পিতা- আবদুর রহমান, গ্রাম- ব্রাহ্মণপাড়া, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, মখলেছের রহমান (৪৫), পিতা- মনু মিয়া, গ্রাম- ব্রাহ্মণপাড়া ও উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা ও মুজিবুর রহমান সুজন (৩৪), গ্রাম- ধান্যদৌল, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওইদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২০ কেজি গাঁজাসহ উপজেলার ৬নং সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোপর্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।


Top