আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা

আব্দুল্লাহ আল মামুন
বদলিজনিত বিদায় উপলক্ষে দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূইয়া বিভিএমএস, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা কমান্ড্যান্ট এর  কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি এ কে এম রুহুল আমিন ভূইয়া বিভিএমএস, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা, সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজ, প্রশিক্ষিকা মাহমুদা আক্তার, খাদিজা পারভিন, মনোয়ারা আক্তার ও পারভিন আক্তার।

বক্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনে যে সফলতা দেখিয়েছেন তার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন।

বিদায়ী অতিথি এ কে এম রুহুল আমিন ভূইয়াকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা, কামরুন নাহার মর্জিনাকে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা ও রাবেয়া সুলতানা নাজমাকে বরিশাল জেলার সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে।


Top