আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১২ জন খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দি ইউনাইটেড ন্যাশনস এর অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এসব গোখাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের উপদেষ্টা নজরুল হক লিটন, সভাপতি আলা উদ্দিন আলো, সহ সভাপতি আবু হায়দার পলিন, সাধারণ সম্পাদক আবু নাছের তুহিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সদস্য নিজাম উদ্দিন হুদন প্রমুখ। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাহবুব, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা জানান, উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১২ জন খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। প্রতিজন খামারিকে ৭৫ কেজি (৩ বস্তা) গোখাদ্য দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত খামারিদের পরবর্তীতে আরও গো-খাদ্য সহায়তা প্রদানের কথা জানান তিনি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোজাম্মেল হক বলেন, গবাদি-পশুর প্রাকৃতিক উপায়ে পুষ্টির যোগান বাড়াতে ঘাস গবাদিপশুর প্রধান খাদ্য। তাই গো-খাদ্যের অর্থনৈতিক চাপ কমানো ও গবাদি পশুর প্রাকৃতির পুষ্টি বাড়াতে বিভিন্ন জাতের ঘাস লাগানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন,
বর্তমান সময়ে গবাদিপশুর উৎপাদন খরচের অধিকাংশ খাদ্যের ব্যয় মিটাতে যায়। এতে খামারিদের লাভের পরিমাণ কমে যায় তাই ঘাস চাষে তাদের উৎসাহিত করা হচ্ছে।


Top