আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা

আবদুল্লাহ আল মামুন:
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,

উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আক্তারসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে ৯টি হুইল চেয়ার এবং ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও এডিবির অর্থায়নে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য হারমনিয়াম ও তবলা দেওয়া হয়েছে।


Top