আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ

মো.স্বপন মজুমদার:

পুরো উদ্দাম নিয়ে কাজ করতে হবে,জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে, ফেনী জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান।

বিশেষ কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজি’র নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন থানা-ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন।

এসময় ডিআইজি, সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় ডিআইজি, জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন।

তিনি আরো বলেন যে, নিষ্ঠুর আচরন পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই হলো পুলিশের প্রধান কাজ। পুলিশের আচরণ এবং ব্যবহারে যেন কোনোভাবেই কোন মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, থানা পুলিশের সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

কল্যান সভা শেষে ডিআইজি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

এই সময় জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ হাসপাতালের, ফেনী এর মেডিকেল অফিসার সহ সদর,

ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ,

কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই,ডিবি,ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা,

ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।


Top