আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ

বিশেষ প্রতিনিধি:

হেড কোয়ার্টারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে এমনটা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি জানায়, গতকাল বুধবার (৮ জানুয়ারি) পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আর ভারতের হয়ে আলোচনায় বসেন ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট সুরাজ সিং।

বৈঠকে বিজিবি জানায়, সমঝোতা ছাড়া নো-ম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পরে এ বিষয়ে হেড কোয়ার্টারের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে বিএসএফ। দুই বাহিনীই জয়েন্ট রেকর্ড ডিসকাশন (জেআরডি) অনুযায়ী কাজ করতে সম্মত হয়। তাই সীমান্তে মোতায়েন করা দুই দেশের অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ।

এর আগে, ৬ জানুয়ারি থেকে বিএসএফ সদস্যরা শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এর জেরে বিজিবি ও বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে।


Top