আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির গাড়ি চালকের ঢাকায় ২৪টি ফ্ল্যাট ও ৩টি বাড়ি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির গাড়ি চালকের ঢাকায় ২৪টি ফ্ল্যাট ও ৩টি বাড়ি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাত তিনটায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিপুল সম্পদের সন্ধান পেয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন,পাঁচ রাউন্ড গুলি,দেড় লাখ বাংলাদেশি জালনোট,একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। তাকে তুরাগ থানার অধীন কামারপাড়ায় (বামনেরটেক, বাসা নম্বর-৪২, হাজী কমপ্লেক্স) থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সন্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানায়,ঢাকায় তার ২৪টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি,উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় বিলাসবহুল ৭ তলা তিনটি বাড়ি আছে। ছেলের নামে তুরাগে ডেইরী ফার্ম করেছেন কোটি টাকা দিয়ে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে ২৭ জনকে বিভিন্ন পদে চাকুরি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে দুদকেও অভিযোগ আছে।

তার বিরুদ্ধে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, তিনি তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার ভয়ে এলাকায় সাধারণ মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা এবং জাল টাকার ব্যবসা করে আসছেন।

 


Top