আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর গ্রামের মোবারক আলী সজল (২২) নামে এক যুবককে ডেকে নিয়ে পিটুনি দিয়েছে একদল বখাটে।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি এনামুল হক প্রকাশ এমাম হোসেনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পর সজলকে মোবাইল ফোনে ডেকে নেয় প্রতিবেশী রিয়াদ হোসেন। রাত সাড়ে ১১টার দিকে ফাচু ভূঁইয়া মসজিদের সামনে গেলে আগে থেকে উৎপেতে থাকা রিয়াদ ছাড়াও একই এলাকার এমাম, সাগর ও আবদুল হামিদ তাকে বেধড়ক পিটুনি দেয়।

তাদের এলোপাতাড়ি পিটুনিতে সজলের মাথা ফেটে যায় এবং পুরো শরীর থেতলে দিয়ে মৃত ভেবে ফেলে যায়। তার পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

সজলের ভগ্নিপতি নিজাম উদ্দিন জানান, চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পর সজলের মাথায় অপারেশন করা হয়েছে। পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, হামলাকারী এনাম দাগনভূঞাঁ উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর উদ্দিনের চাচাতো ভাই। তার নাম ভাঙিয়ে দীর্ঘদিন এলাকায় মাদককারবারসহ নানা অপকর্ম করে আসছে।

দাগনভূঞার কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান তানিম সাংবাদিকদের জানান, এ ঘটনায় সজলের মা জোছনা বেগম দাগনভূঞাঁ থানায় মামলা করেছেন। তিনি অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থেকে এমামকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, এনামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হবে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।


Top