আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন

মো.স্বপন মজুমদার:
বাহরাইনে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্যে দিয়ে মুসলিম উম্মাহ বৃহত্তর উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

রবিবার দেশটির মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

রবিবার স্থানীয় সময় ভোর ৫-৫০ মিনিটে দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধানা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করে বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদ জামায়াতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top