আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মহিপালে গণহত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না: বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনকালে গাজী মানিক

ফেনী প্রতিনিধি:

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন,চব্বিশ’র ৫ আগস্টে মহিপালে ছাত্র জনতার নির্মম গণহত্যায় যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা শিকার হয়ে ঘরে থাকতে পারে নাই। তাদের দু:শাসনে জণগণ অতিষ্ঠ ছিলো, এ কারণে জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে,নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে চলতে হবে।

মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভাধীন ১১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিপাল তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়জী, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেলসহ স্হানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


Top