আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


জর্ডানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

রাশেদ কাদের জর্ডান থেকে

জর্ডানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ দূতাবাস ৮ আগস্ট ২০২০ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে জর্ডানের বাংলাদেশী শ্রমিকদের মধ্যে এক রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশী ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা ও জর্ডানের পোশাক শ্রমিকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে সন্মাননা পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর মাধ্যমে জর্ডানস্থ নারী শ্রমিক এবং অন্যান্য দেশের শ্রমিকদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার অবদানের কথা তুলে ধরা হয়েছে।প্রতিযোগিতার প্রাক্কালে জর্ডানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা–এর জীবন এবং অবদানের উপর বক্তব্য রাখেন।

একই দিন সকালে দূতাবাসে বঙ্গমাতার জন্ম বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও জর্ডান প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।


Top