আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ আর্থিক সালে জলাভূমি/নদী/জলমহাল/প্লাবন ভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ আর্থিক
রাজস্ব বাজেটের আওতায় ১৪টি জলাশয়ে ২৯০ কেজি দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

৩১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দাগনভূঞা উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এসময় মাছের পোনা আবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, থানার উপ পরিদর্শক (এসআই) বলরাম, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ১৩টি জলাশয়ের প্রতিনিধিদের মাঝে মাছের পোনা অবমুক্তকরনের জন্য হস্তান্তর করা হয়।


Top