আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম ও শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী পালিত

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম ও শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী ও জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী সমূহ পাঠ করা হয়। রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও শেখ কামালের উল্লেখযোগ্য ও অসামান্য অবদানের কথা সশ্রদ্ধে স্মরণ করেন।

রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম বর্তমান প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও দেশের জন্য আত্মত্যাগে আরো অনুপ্রাণিত হতে তাঁদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতের পর এ দিবস দুটিকে উপলক্ষ করে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

 


Top