আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা

বিশেষ প্রতিবেদক:

ফেনী রামপুর পৌর ১৮নং ওয়ার্ড লাতু মিয়া সড়কের ওয়াইট হাউজের একটি বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করা হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ইং, রাত ৮ টার দিকে ফেনী পৌর ১৮নং ওয়ার্ড রামপুর লাতু মিয়া সড়কের ওয়াইট হাউজের বাসিন্দা দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট মো. স্বপন মজুমদারের বাসায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায় মো.স্বপন মজুমদার ছিলেন মাদকের বিরুদ্ধে সোচ্চার। তিনি পত্রিকায় যেমন মাদকের বিরুদ্ধে লিখেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায়ই মাদকের বিরুদ্ধে লেখালেখি করতেন।

এ সময় মো.স্বপন মজুমদার বাসায় ছিলেন না। দুর্বৃত্তরা তাঁর বাড়ির জানালার গ্লাস লক্ষ করে গুলি বর্ষণ করেন।

আকস্মিক হামলার ঘটনায় তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অভিযোগ দিলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে বলে জানান।


Top