
মো.স্বপন মজুমদার:
ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬
ফেনীর ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে হ্যাপি ট্রান্সপোর্ট পরিবহনের বাসচাপায় সুরাইয়া আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে, এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
রোববার বিকেল ৪টার দিকে সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, সে আলমপুরের মোহাম্মদ খোকন হানিফের মেয়ে।