আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা    
 


বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

বাহরাইনের রাজধানী মানামার প্রাণকেন্দ্রে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই অফিসের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার, এনডিসি।

​উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে বাংলাদেশীরা যেভাবে দেশের সুনাম কুড়াচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসী উদ্যোক্তারাই বিদেশের মাটিতে আমাদের অর্থনীতির প্রাণশক্তি।

নতুনদের কর্মসংস্থান সৃষ্টি এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের আরও উদ্বুদ্ধ হতে হবে।” তিনি প্রবাসে স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন, খন্দকার খ’ম আশরাফ উদ্দিন, মোহাম্মদ সেলিম, গিয়াস উদ্দিন মিয়াজী, সিআইপি মহিউদ্দিন, সালাহ উদ্দিন, মাসুদ এবং মকবুল হোসেন মুকুল।

এছাড়াও বাহরাইনস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রবাসী সাংবাদিকগণ এতে অংশ নেন।

​উল্লেখ্য, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রায় কয়েকশো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রতিষ্ঠানটি ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যেই মানামায় নতুন এই অফিসটি চালু করল।

​অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top