আজ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মো.স্বপন মজুমদার:

ফেনী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইন সম্মেলন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি।

সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নুর নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাসুদুল হক চৌধুরী।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিচারক ও আইনজীবীরা অংশ নেন। এতে আইন শিক্ষার বিভিন্ন দিক, মুটিং চর্চা, আইনি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ আইন অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের জাতীয় সম্মেলন আইন শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, মুটিং চর্চা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

তারা আরও জানান, ফেনী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনের মধ্য দিয়ে আইন শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। পাশাপাশি দেশের আইন শিক্ষার অগ্রযাত্রায় সম্মেলনটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা আয়োজকদের।


Top