আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ফেনীর দাগনভূঞায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ফেনীর দাগনভূঞাঁ বাজারের একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া  বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর (বয়স- ১৬) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান জানান শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে ভুয়া জন্ম নিবন্ধন সনদ বানিয়ে বাজারের একটি কমিউনিটি সেন্টারে এক কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বুয়ার জন্ম সনদ সংরক্ষণ করার অপরাধে মেয়ের চাচাকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে পড়াশোনা চালিয়ে নিয়ে যাবে বলে মুচলেকা প্রদান করেছে দুই পক্ষ।

 


Top