আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মুন্সীগঞ্জে ৭০ বছরের বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে ৭০ বছরের বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ধর্ষণের মামলা গ্রহণের ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে আটকে করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের পূর্ব শীলমন্দী থেকে আটক করা হয় অভিযুক্ত ধর্ষক কাদির শেখকে (৩৮) মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান মুন্সীগঞ্জের সদরের পূর্ব শীলমন্দী এলাকায় ৭০ বছরের এক বিধবা বৃদ্ধা ঘর থেকে ওজু করতে বের হয়ে ধর্ষণের শিকার হন। ৩০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে বৃদ্ধার নিজ ঘরে এ ঘটনা ঘটে। শনিবার (৩ অক্টোবর) বিকালে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা নিজেই বাদী হয়ে কাদির শেখের (৩৮) বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর আসামিকে আটকের জন্য অভিযান চালায় পুলিশ। পরে পূর্ব শীলমন্দীর এক খালে নৌকা করে পালানোর সময় তাকে আটক করা হয়।

 


Top