আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


গৃহবধূকে বিবস্ত্র করা নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি :

গৃহবধূকে বিবস্ত্র করা নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শমীম এ সংক্রান্ত বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।

রবিবার ফেসবুকে ভাইরাল হয় গৃহবধূকে ভয়াবহ নির্যাতনের ওই ভিডিও। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ২০/২৫ দিন আগে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

ভিডিও চিত্রে দেখা যায়, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তার মুখমন্ডলে লাথি দেয় এবং বেধড়ক মারধর করে বখাটেরা। নিজের আব্রু রক্ষার চেষ্টার পাশাপাশি ওই গৃহবধূ বখাটেদের বহুবার পায়ে ধরে এবং বাবা-বাবা বলে ডাকলেও নির্যাতন বন্ধ হয়নি।

ওই নারীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, গোপনে সাবেক স্বামী তার সঙ্গে দেখা করতে এসেছেন। এরপরই অনৈতিক কাজের অপবাদ দিয়ে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়।

এদিকে ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ রবিবার রাতে বেগমগঞ্জ থানায় নয়জনের নামে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এ মালার প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

গৃহবধূকে অমানুষিক নির্যাতনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। পাশাপাশি ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিকভাবেও অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করা হচ্ছে।

 


Top