আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


পাঁচ বছরের শিশুকে খেলার জন্য ডেকে নিয়ে ধর্ষণ

পাঁচ বছরের শিশুকে খেলার জন্য ডেকে নিয়ে ধর্ষণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ।আটককৃতদের বয়স ৯-১০ বছর। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন।

বুধবার (৭ অক্টোবর) চার শিশুকে গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক এনায়েতুল্লাহ তাদেরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী জানান খেলার কথা বলে রবিবার বিকালে তার মেয়েকে ডেকে নিয়ে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে ধর্ষণ করে। সোমবার রাত অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। এরপর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশালে পাঠান।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ইসরাত জেরিন জুঁই জানান, শিশুটির অবস্থা এবং কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিক্যাল পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে একজন ধর্ষণ করেছে বাকিরা তাকে সহযোগিতা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার বলেন, উভয়পক্ষই যেহেতু শিশু। তাই প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


Top