আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ইতিহাদ এয়ারওয়েজকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ইতিহাদ এয়ারওয়েজকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

বাংলাদেশি দুই নাগরিককে হয়রানির অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কর্তৃপক্ষকে রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওই দুই যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং সঞ্জয় মণ্ডল। ইতিহাদের কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও মো. আজিজ উল্লাহ ইমন।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১১ সালের ২৮ জুন বাংলাদেশি দুই নাগরিককে আবুধাবি এয়ারপোর্টে হয়রানি, নির্যাতন ও আটকের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। একই বছরের ১৪ জুলাই হাইকোর্ট ওই দুই যাত্রীর ক্ষতিপূরণের বিষয়ে রুল জারি করেন আদালত। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনা তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।

এরপর মামলার রুল শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ে ইতিহাদের বাংলাদেশি দুই যাত্রী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি করে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।

 


Top