আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


হাসপাতাল থেকে কারাগারে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

হাসপাতাল থেকে কারাগারে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

১১ মাস পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় কারাগারের হাসপাতালেই তাকে রাখা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

কারা সূত্র জানায়, বুধবার বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা সম্রাটকে ছাড়পত্র দেন। পরে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জে) নেয়া হয়।

সূত্র আরও জানায়, যেহেতু সম্রাট আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, তাই তাকে কারাগারের ভেতরে কারা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। এজন্য তাকে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর কারাগারের ‘হাই সিকিউরিটি সেল’ থেকে সম্রাটকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বিএসএমএমইউ হাসপাতালে। তখন থেকে তিনি সেখানেই ছিলেন।

অপরদিকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এ সময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানকালে গত বছর ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।

 


Top