আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩ আহত ১৫

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩ আহত ১৫

ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রবিবার সকাল পৌনে ৬টার দিকে ফতেহপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসযাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি কুমিল্লার নুরজাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। ভোরে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে ফতেহপুর রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও ১৫ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ জানান হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন বলেন ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পঠিয়েছি। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক বলেও জানান তিনি।

 


Top