আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফের ২ দিনের রিমান্ডে হাজী সেলিমের ছেলে ইরফান

ফের ২ দিনের রিমান্ডে হাজী সেলিমের ছেলে ইরফান

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ফের ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত বুধবার ইরফান সেলিমকে ৩ দিনের রিমান্ড দেন আদালত।

গত রোববার রাতে রাজধানীর কলাবাগানে হামলার শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। রাতেই ধানমন্ডি থানায় মামলা করেন তিনি। পরদিন র‍্যাবের অভিযানে লালবাগের বাসা থেকে অনুমোদনহীন মদ ও অবৈধভাবে ওয়াকিটকি উদ্ধার হয়। এতে ইরফান ও জাহিদকে এক বছর করে জেল দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা দক্ষিণ সিটির ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় ইরফান সেলিমকে।

 


Top