আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মহানবীকে নিয়ে কটুক্তিকারী ফেনীর সেই যুবক পিকলু নীল ৩ দিনের রিমান্ডে

মহানবীকে নিয়ে কটুক্তিকারী ফেনীর সেই যুবক পিকলু নীল ৩ দিনের রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে কটুক্তি করায় ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল (৩২)নামে এক যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২ নভেম্বর সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাকির হোসেনের আদালতে রিমান্ড শুনানী হয়। বিচারক শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে পিকলুকে শহরের নাজির রোডের বাসা থেকে গ্রেফতার করে পরদিন বিকালে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সূত্র জানায়, ফেনী শহরের নাজির রোডের বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চুদে’র ছেলে পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি “পিকলু নীল” থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তার ব্যবহৃত আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপ মূলক পোষ্ট করে আসছেন। এ সব পোষ্টের মধ্যে ‘আয়েশার বিয়ের সময় তিনি শারারিক ভাবে যৌনক্ষম ছিলেন না,ফতুয়া বাজীর গুষ্টি কিলাই-ভন্ডামির গুষ্টি কিলাই, এত পর্দা পর্দা মারেন- পর্দার সব ঠিক হইলে জানালায় গ্রিল লাগান কেন ? ইত্যাদি প্রচারণা রয়েছে।

এসব পোষ্ট ছড়িয়ে পড়লে ফেনীতে ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানায়। একপর্যায়ে বৃহস্প্রতিবার সন্ধ্যায় পিকলুকে আটক করলে রাতে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ীর আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।


Top